এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক : পরীমনি
সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:১৩ পিএম | আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:১৩ পিএম
মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়াপাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা ধারণা করা হচ্ছে।
গতকাল রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যেঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমনি।
ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক... (অপ্রকাশ যোগ্য)। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক।’
পরীমনির রহস্যেঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরীমনি। কাকে উদ্দেশ করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
এদিকে পরীমনির কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমনি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র