জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে পরাণ চৌধুরী
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:৫৪ পিএম | আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:৫৫ পিএম
মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতি বিজড়িত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে গেলেন ইউএস বাংলা চ্যারিটি ফর বাংলাদেশ এর সভাপতি পরাণ চৌধুরী।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি ) বগুড়ার গাবতলী থানা বাগবাড়ী গ্রামে পরাণ চৌধুরী পরিদর্শনে গেলে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের প্রধান উপদেষ্টা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সভাপতি, বিএনপি মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: রোকনুজ্জামান তালুকদার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, অত্র প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মজনু সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সার্বিক কার্যক্রম কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।
আরও পড়ুন
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন
- হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
- হাম পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও দুই-তিন সপ্তাহ
- হাম সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘন্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার