ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫২ পিএম | আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:০৯ পিএম
ময়মনসিংহ সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাতজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। লাশ উদ্ধারের কাজ চলছে।'
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২