জীবনের শেষ সাক্ষাৎকারে যা বলে গেছেন আহমেদ রুবেল
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩০ পিএম
আহমেদ রুবেল চলে গেছেন না ফেরার দেশে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। আট বছর পর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা। প্রদর্শনীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে গত ৫ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ রুবেলসহ আরও অনেকে। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘আমাদের পুরো টিমটাই খুব পরিচিত। একাধিকবার কাজ করেছি আমরা। তারিক আনাম খান ভাইয়ের সঙ্গে কাজ করেছি অনেকবার, ছবিতে না হলেও নাটকে কাজ করেছি। জয়ার সঙ্গেও কাজ করেছি। সে হিসেবে মনে হয়েছে সব কিছুই খুব চেনা। চেনা চরিত্রে কাজ করেছি। কাজ করে যথেষ্ট ভালো লেগেছে।’
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে