ক্যানসারে মারা গেছেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে
শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২০ পিএম | আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২০ পিএম
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর। এদিন দুপুরে পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, আজকের সকালটা আমাদের জন্য কঠিন। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি। কঠিন এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা তাকে ভালোবেসে স্মরণ করব।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে