সিদ্ধিরগঞ্জে বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ০১:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ০১:৩৫ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশীল বাগপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।
রহিমার স্বামী জাহাঙ্গির হাওলাদার জানান, সিদ্ধিরগঞ্জেট বাগপাড়া এলাকার বাসাটির পাশাপাশি সুখীর পরিবার ও তার পরিবার ভাড়া থাকেন। সুখীর স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ১৬-১৭ দিন আগে সুখীর একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে রহিমা ও তার মেয়ে সুখীর বাসায় গিয়েছিলেন। রাতে বাসায় কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, তারা ১০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, রহিমা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাতি আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২