আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ ০২:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ ০২:৪১ পিএম
দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাইল্ড ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে হাসপাতালের নিউরো আইসিইউতে আছেন।
গত রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
পোস্টে তিনি বলেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
তবে কোন হাসপাতালে ফারুকী চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।
উল্লেখ্য, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো নির্মাণের পাশাপাশি সেটিতে অভিনয়ও করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে নুসরাত ইমরোজ তিশার। এখানে ফারুকীর অভিনয়ও বেশ প্রশংসা কুড়ায়।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে