মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৪:৩৬ পিএম | আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৪:৩৬ পিএম
ময়নসিংহের মুক্তাগাছায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ চার জন আহত হয়েছেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ভাবকিরমোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে যাচ্ছিল। এ সময় কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৩ জন নিহত হয়। অন্যদিকে অটোচালকসহ গুরুতর আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের মেয়ে আদিবা। এ ছাড়া গোড়শাইল গ্রামের মৃত উশ্বর্নী চন্দ্র দাসের ছেলে মিনাল চন্দ্রও নিহত হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে।
আরও পড়ুন
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর