কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম | আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।
স্থানীয়রা জানান, রোববার পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে তারা একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী ইউনিয়নের তালতলা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি নম্বর প্লেট ও রেজিস্ট্রেশনবিহীন ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। তবে এ ঘটনার পরই ভটভটির চালক ও হেলপার দু’জনই পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২