আমির কন্যার বিয়ে আজ
বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪ ০৩:০০ পিএম | আপডেট: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪ ০৩:০০ পিএম
চারিদিক আলোয় সেজে উঠেছে। কারণ বাড়ির মেয়ের বিয়ে। খান বাড়িতে লোকজনের আনাগোনা। আমির খানের কন্যা ইরা খানের বিয়ে আজ। গেল কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছে। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। এবার বিয়ের পালা।
গতকাল সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা যায়। দু’জনের পোশাকেও ছিল রংমিলান্তি। শাড়ির রং ছিল আলাদা। কিন্তু সাজ-পোশাক, স্টাইলে ছিল খুবই মিল।
হাতে ছিল উপহারের ঝোলা। এক দিকে যখন ইরার দুই মা সাজগোজ করে বিয়ের জন্য তৈরি। তখন বাবা-মেয়েকে দেখা গেল সম্পূর্ণ অন্য পোশাকে। ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট।
মেয়ে ইরার বাগদানেও আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছিল। প্রায় দু’বছর ধরে ফিটনেস কোচ নূপুরের সঙ্গে সম্পর্ক ইরার। নভেম্বরে মুম্বইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। বিয়ের কনে রূপে আমির-কন্যাকে দেখার অপেক্ষায় সবাই।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র