মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর ৩ ব্যক্তি। আশংকাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠ...
রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আরও বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের...
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ দেশে ফিরছেন তারেক রহমান। ইতোমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে BG 202 ফ্লাইটে সিলেট বিমানবন্দরে সকাল ৯টা ৫৬ মিনিটে অবতরণ করেছে। আনুমানিক দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। তাঁর আগমন ঘিরে রাজধানী ঢাকায় লাখো মানুষের ঢল নেমেছে।<...
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুই নৌরুটে ছোট...
লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই বিএনপি নেতা এবং তাঁর আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন।
জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারাদেশ। পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছ...
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা একত্রিত...
ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সেবা দিচ্ছে।সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। ঘটনার প্রধান সন্দেহভাজনদের একজনের আত্মীয়ের বাসার পাশ থেকে এটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর এ...
শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশীর কান্নায় সকাল থেকেই ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা—‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে’।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায়...
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবা...
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (বোরিং) আটকে থাকা শিশু স্বাধীনকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে তিনটি এক্সকাভেটর দিয়ে পাশে ৪০ ফুট গভীর একটি গর্ত করে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। এখন মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে উদ্ধার অভি...
পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনে...
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে, তাই ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে। জানা গেছে, নিহত ...
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১টায় ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সু...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা...
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নেয়।
এতে করে করে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যা...
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ...
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার স...